২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:১০

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

দেবহাটায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম দেবহাটাতে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে নির্মিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে এ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল লতিফ, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, প্রকল্প বাস্তববায়ন অফিসার শফিউল বশার,মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য অফিসার মৌসুমি সুলতানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৫ জন দুস্থ মহিলাদের মাঝে নগদ অর্থ ও ৭জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন