২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:৫১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দুর্যোগে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান করলেন প্রেসিডেন্ট

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২

  • শেয়ার করুন

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ করোনা মহামারিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সফররত রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেনিফার ই জোনস বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সঙ্গে ছিলেন রোটারি ডিসট্রিক্ট ৩২৮১ এর গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব, পিডিজি এম খায়রুল আলম।

প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে জেনিফার ই জোনস রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন। জোনস বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। এ ছাড়া করোনা মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন তিনি। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গোটা বিশ্বকে অনেক বেশি অসহনীয় করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ এসব সমস্যার সমাধানে রোটারিয়ানদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের মধ্যে অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উপর নির্ভরশীল না হয়ে সমাজের বিত্তবানদের উদ্যোগ নেওয়ার প্রতি তাগিদ দেন। এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন