২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

দিঘলিয়ায় শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেলসহ গ্রেফতার ১২

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ার শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেলসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। গত ১৯ নভেম্বর রাতব্যাপী অভিযান চালিয়ে দিঘলিয়া উপজেলার বারাকপুর, লাখোহাটি, ঘোষগাতী এলাকা থেকে উক্ত আসামীদের আটক করা হয়।

সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম ১৯ নভেম্বর গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি, বারাকপুর ও ঘোষগাতী এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেলসহ নাশকতা মামলার ১২ আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো লাখোহাটি গ্রামের হাসান শেখ (৩৩), মাহাবুর শেখ (৪০) মোঃ সোহেল শেখ (৩৬), ইকলাস শেখ (৩৭), গাজী হাবিবুর রহমান ওরফে হবি গাজী (৪৯), আলম শেখ, জনি (৩৭), তৌহিদুল বিশ্বাস, মামুন (৩২), এস এম মাহমুদ পারভেজ লিমন (৩২), আজিজ শেখ (৫০), ও মাজেদ মিয়া (৫০)।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন দিঘলিয়া থানা পুলিশের একটা চৌকস টিম গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এ সকল আসামীদের গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন