৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:১৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ঝিনাইদহে তিন চরমপন্থী হত্যার ঘটনায় আটক ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডারসহ ৩ জনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস রিলিজে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম এ তথ্য জানান ।

আটকরা হলেন, হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩৬)।

মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে ২ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদকে ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয় । তারা এ ঘটনায় জড়িত কিনা তা উদঘাটনে তদন্তের স্বার্থে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা ।

শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন নিহত হানেফের ভাই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন