৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:০৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জাতির পিতার সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি বৃহস্পতিবার ( ২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো: শাহীনুর আলম, কালাচাঁদ সিংহ (সচিব), প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী ও বন্দরের অন্যান্য কর্মকর্তাগণ।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি গত ২৫ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন