২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:১৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

চিতলমারীতে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের কর্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২

  • শেয়ার করুন
  • প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
    বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা মহোদয়ের সভাপতিত্বে ১৯ আগষ্ট ২০২২ বিকেল ৩ -৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম জিয়াউল আলম, পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড, খন্দকার আজিজুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক, ডিজিটাল সংযোগ স্থাপন( ইডিসি) প্রকল্প, জনাব মোহাম্মদ আজিজুর রহমান, জেলা প্রশাসক বাগেরহাট এর পক্ষে হাফিজ আল আসাদ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, জনাব অশোক কুমার বড়াল, চেয়ারম্যান উপজেলা পরিষদ চিতলমারী বাগেরহাট।
    উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক বাবু পীযূষ কান্তি রায় উপজেলা আওয়ামী লীগ, চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, ডাঃ মামুন হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিতলমারী, ওয়ালিউজ্জামান জুয়েল খলীফা, আলহাজ্ব নিজাম উদ্দিন সহ প্রমূখ ইউপি চেয়ারম্যান বৃন্দ, মোঃ আমিনুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ প্রমূখ সরকারি সকল দপ্তর প্রধান গণ, বীরমুক্তিযোদ্ধা গণ। উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার কলেজ , মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
    এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
    চিতলমারী বাগেরহাট
    ০১৭৩০১৭৫৩৪০
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন