১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

চতুর্থ দিনে ফেরি উদ্ধারে অবশেষে পৌঁছাল রুস্তম

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

  • শেয়ার করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহডুবির ঘটনায় চার দিনের মাথায় বিআইডব্লিউটিএ’র আরও একটি উদ্ধারকারী জাহাজ রুস্তম যোগ দিয়েছে।

শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ডুবে যাওয়া ফেরি তুলতে শিমুলিয়াঘাট থেকে বিআইডব্লিউটিএর নিজস্ব উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছে।

বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরও দুটি পণ্যবোঝাই ট্রাক রয়েছে। এ দুটিও খুব দ্রুত সময়ের মধ্যে তোলা হবে। যানবাহনগুলোকে তোলার পর ফেরি তোলার প্রক্রিয়া শুরু হবে। সে জন্য উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আনা হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহডুবির ঘটনায় চার দিনের মাথায় বিআইডব্লিউটিএ’র আরও একটি উদ্ধারকারী জাহাজ রুস্তম যোগ দিয়েছে।

শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ডুবে যাওয়া ফেরি তুলতে শিমুলিয়াঘাট থেকে বিআইডব্লিউটিএর নিজস্ব উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছে।

বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, যেহেতু ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরও দুটি পণ্যবোঝাই ট্রাক রয়েছে। এ দুটিও খুব দ্রুত সময়ের মধ্যে তোলা হবে। যানবাহনগুলোকে তোলার পর ফেরি তোলার প্রক্রিয়া শুরু হবে। সে জন্য উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আনা হয়েছে।
এর আগে গত বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৪টি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল নিয়ে রো রো ফেরি আমানত শাহ ডুবে যায়।

দৌলতদিয়া থেকে আসার পর পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী বা পরিবহণ শ্রমিক নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধারকাজ শুরু করে।

এ ঘটনায় নৌপরিবহণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল লতিফ জানান, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন