২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:০০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

চতুর্থবারের মতো এমপি হলেন হাবিবুন নাহার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাট ৩ আসনে (রামপাল- মোংলা) চতুর্থবারের মতো ব্যাপক ভোটের ব্যাবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসনে ভোট পেয়েছেন ৭৫ হাজার ৯৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট। মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট পিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় এতথ্য নিশ্চিত করেছেন।

রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, এই আসনে মোট পড়েছে ৫৯ শতাংশ। মোট ভোটার দুই লাখ ৫৪ হাজার ৮৯৫। এই আসনে এই দুজন ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আরও পাঁচ প্রার্থী।

এদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে রবিবার রাতে মোংলা শহরে দফায় দফায় আনন্দ মিছিল বের করে নৌকা প্রতীকের কর্মি সমর্থকরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন