১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:২৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ঘোজাডাঙ্গা সিএন্ডএফ নেতৃবৃন্দের সঙ্গে ভোমরা সিএন্ডএফ আহবায়ক কমিটির মত বিনিময় 

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ

ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে শনিবার ৪ ডিসেম্বর ২০২১ দিনভর ভোমরা বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় সভার মধ্য দিয়ে বিকাল ৪ টায় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট চত্তরে ভারতের উত্তর-চব্বিশ পরগনা জেলার ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ই-কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উভয় দেশের সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আমদানী-রপ্তানী বাণিজ্য প্রবৃদ্ধি সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রধান আহŸায়ক শেখ এজাজ আহম্মেদ স্বপন, সদস্য এ.এস.এম মাকছুদ খান, মো: মিজানুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, আশরাফুজ্জামান আশু, নবনির্বাচিত ভোমরা ইউপি চেয়ারম্যান মো: ইসরাইল গাজী, সিএন্ডএফ ব্যবসায়ী শাহানুর ইসলাম শাহীন, আলহাজ্ব মো: অহিদুল ইসলাম, আলহাজ্ব মো: জাকির হোসেন মন্টু ও রবিউল ইসলাম গাজী । এছাড়া উপস্থিত ছিলেন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ই-কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভোলা ঘোষ, সাধারন সম্পাদক ভূট্টোসহ সকল কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় উভয় দেশের সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন