২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনা মেডিকেলে ইয়াবাসহ ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

শতাধিক ইয়াবাসহ ইনসেপ্টা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসাদ মোড়লকে (৩২) গ্রেপ্তার করেছে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসাদ মোড়ল নগরীর আড়ংঘাটা থানার হামিদ মোড়লের ছেলে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ আসাদ মোড়লকে তল্লাাশি করে ব্যাগের ভেতরে দুই প্যাকেটে শতাধিক ইয়াবা পেয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন