২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:৪৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা মহিলা আলিয়া ফাজিল মডেল মাদ্রাসায় ঐতিহাসিক মুজিবনগর দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা মহিলা আলিয়া ফাজিল মডেল মাদ্রাসায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্ণিং বোডির বিদ্যুৎসাহী সদস্য ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বেই বাঙালির স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। আর এরই ধারাবাহিকতায় গঠিত মুজিবনগর সরকার ১৯৭১ সালের এই দিনেই শপথ গ্রহন করেন। এছাড়াও মুজিবনগর সরকারের দায়িত্বপূর্ণ কিছু দিক তুলে ধরে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকালে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে বহিঃর্বিশে^র সাথে যোগাযোগ স্থাপন ও যুদ্ধ পরিচালনা এসকল ক্ষেত্রে মুবিজনগর সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
এ সময় শিক্ষকদের পক্ষে আলোচনা করেন মোঃ আলী হোসেন ও আরব আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মাহবুবুর রহমান এবং আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক হাফিজা খাতুন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন