৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৪৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রলীগের শোক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা আলী আকবর শেখের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। শোক বিবৃতি খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, আলী আকবর শেখের মৃত্যুতে দল হারালো এক নিবেদিত প্রাণ, ত্যাগী ও দুঃসময়ে রাজপথের সাহসী কর্মীকে। একজন আলী আকবর শেখ ছাত্রলীগ থেকে তিল তিল করে গড়ে উঠেছেন এবং তার অভাব অপূরণীয়। সাবেক ছাত্রনেতা আলী আকবর শেখের মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য যে রবিবার সকাল ৮ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিলাহি……রাজিউন)। বাদ জোহর দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পরে বাদ আসর রূপসার রহিম নগরে জানাযা শেষে রহিম নগর কবর স্থানে দাফন সম্পন্ন হয় ।
এছাড়াও খুলনা সাংবাদিক ইউনিয়নের ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ওয়াদুদুর রহমান পান্না আর নেই (ইন্না……রাজিউন)। শনিবার সকালে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুত্যুবরণ করেন। রবিবার যোহর বাদ পশ্চিমবানিয়াখামার মাদ্রাসা ময়দানে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। পরে নগরীর বসুপাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
এবং সুন্দরবন কলেজ ছাত্রলীগের সাবেক নেতা বিশ্বজিৎ কুমার মন্ডল গত শুক্রবার মৃত্যুবরন করেন। শনিবার রূপসা শশ্মানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন