১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৪০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা নগরীতে দুই গ্যাং-এর বিরোধের জেরে যুবক খুন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২

  • শেয়ার করুন

খুলনা নগরীতে দুই গ্যাং-এর বিরোধের জেরে যুবক খুন
খুলনার চানমারি এলাকায় পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সৌরভ নামে অপর এক যুবক গুরুতর জখম হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর ১টায় নগরীর চানমারি খ্রিস্টান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ লবণচরা ২ নম্বর গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকজন দুর্বৃত্ত পলাশকে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও তার বন্ধু সৌরভ চা পান করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন