২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:২৯

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০

  • শেয়ার করুন

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাইফুল-ইকবাল প্যানেল নিরঙ্কুশ বিজয় লাখ করেছে। নির্বাচনে এ্যাড. সাইফুল ইসলাম সভাপতি ও কেএম ইকবাল হোসেন সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১২২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির মোট সদস্য ১৩৫৩ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রমতে, ৮৮২ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট সাইফুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু পেয়েছেন ৩১৫ ভোট।
আর ৭১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেএম ইকবাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মশিয়ুর রহমান নান্নু পেয়েছেন ৪৬৪ ভোট।
এছাড়া সহ-সভাপতি প্রার্থী কৃষ্ণ কুমার দত্ত ও শ্যাকেরিল সুলতানা, যুগ্ম-সম্পাদক শেখ আশরাফ আলী পাপ্পু, লাইব্রেরি সম্পাদক আনন্দ কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারা মমতাজ আন্না, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মুকুল, ইন্দ্রজিৎ শীল, শফিক মোল্যা জনি, মোঃ মুনিরুজ্জামান, নওশীন রহমান বর্ষা, রোমানা তালহা এবং এফএম সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন এ্যাড. মোল্যা লিয়াকত আলী, সদস্যদ্বয় খন্দকার মুজিবুর রহমান ও এফএম আক্তারুজ্জামান।

প্রসঙ্গত্ব, পৃথক দু’টি প্যানেলে সমিতির ১৪টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮জন প্রার্থী। পেশাজীবীদের মর্যাদা সম্পন্ন এ সংগঠনটিতে খুলনা অঞ্চলের ১৩৫৩জন আইনজীবী সদস্য রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন