৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় এ বছর সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার দর বিশ্লেষণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এ ফিতরা নির্ধারণ করেছে।

সোমবার (১১ এপ্রিল) রাতে খুলনা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া এবং পরিষদের সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া বলেন, খুলনাঞ্চলের বাসিন্দাদের জন্য এবার ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর কারো কাছে সমস্ত ব্যয়ভার বাদ দিয়ে ৬৫ হাজার টাকা পূর্ণ এক বছর থাকলে তার ওপর যাকাত আদায় করা ফরজ। ইমাম পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে সদকাতুল ফিতর ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিকভাবে যাকাত আদায় করার আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, গত বছরও জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৬০ টাকা টাকা ছিল। নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন