২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৫২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় মাস্ক না পরায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক ও জরিমানা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০

  • শেয়ার করুন

করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে।
আজ সোমবার (০৯ নভেম্বর) সকাল দশটা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রথম এক ঘণ্টাতেই অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ৮ জন ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাক্স না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয়া হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয় হবে।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যেও সোমবার নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, স্যার ইকবাল রোড, কেডিঘোষ রোড ও সিমেট্রি রোডসহ নগরীর বিভিন্ন সড়কে মাস্ক ছাড়াই মানুষ চলাচল করতে দেখা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন