১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৪০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা মহানগরীতে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় গল্লামারী সিএসএস হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর হোষ্টেল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ঝরে পড়া শিশুদের অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর উদ্যোগে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ও মূখ্য আলোচক ছিলেন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস। ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ইমাম হোসেন সুমন।

সভাপতি সুরভী বিশ্বাস তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশুকে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। আপনার, আমার আমাদের সকলের দায়িত্ব। নানা প্রতিকুলতা থাকবে, তবে এ সকল প্রতিকুলতা কাটিয়েই শিশুদের সঠিক পথে পরিচালিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অভিভাবকদের সচেতনতাই একটি শিশুকে ঝরে পড়ার অভিশাপ থেকে রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, আজকের এই সভা ঝরে পড়া শিশুদের সমস্যা চিহ্নিত ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড ভিশন এ বিষয়ে তৎপর রয়েছে। আমরা চাই প্রতিটি শিশু বিদ্যালয়মূখী হোক। ওয়ার্ল্ড ভিশন আপনাদের পাশে আছে।

এ সচেতনতা সভায় অংশগ্রহণকারী অভিভাবকবৃন্দ তাদের সন্তান ঝরে পড়ার পেছনের কারণসমূহ উল্লেখ করেন। অপরদিকে ওয়ার্ল্ড ভিশন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার পদ্ধতি এবং সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন