২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৫৫

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনাঞ্চলে বিএল কলেজ সেরা, এমএম কলেজ দ্বিতীয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংএ খুলনাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে সরকারি বিএল কলেজ এবং দ্বিতীয় হয়েছে যশোর এম এম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত খুলনা অঞ্চলের সেরা ১০ কলেজের মধ্যে খুলনার দুইটি,যশোরের দুইটি, সাতক্ষীরার তিনটি, চুয়াডাঙ্গার দুইটি এবং কুষ্টিয়ার একটি কলেজ রয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সেরা কলেজের র‌্যাংকিং ঘোষণা করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে এই ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও গাজীপুরে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।সেখানে দেশের সেরা ৭টি কলেজ এবং প্রত্যেকটি অঞ্চলের সেরা ১০টি কলেজের নাম ঘোষণা করা হয়। দেশ সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ।

খুলনা অঞ্চলের অন্য ৮টি সেরা কলেজের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজ তৃতীয়, সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ চতুর্থ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ পঞ্চম, সাতক্ষীরা কুমিরা মহিলা ডিগ্রী কলেজ ষষ্ঠ, সাতক্ষীরা ঝাউডাঙ্গা কলেজ সপ্তম, খুলনা সরকারি মহিলা কলেজ অষ্টম, চুয়াডাঙ্গা এম এস জোহা ডিগ্রী কলেজ নবম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ দশম অবস্থানে রয়েছে।

আর দেশসেরা পাঁচটি কলেজ হচ্ছে রাজশাহী কলেজ, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এবং রংপুর কারমাইকেল কলেজ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন