১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:১১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কৃষিবিদ ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের আড্ডা

প্রকাশিত: মার্চ ২০, ২০২১

  • শেয়ার করুন

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২’। এতে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকশ গণমাধ্যমকর্মী।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২’ এর সমন্বয়ক সালেহ মোহাম্মদ রশীদ অলক ঢাকা পোস্টকে বলেন, ‘এ অনুষ্ঠানে মোট ৪৭২ জন অংশগ্রহণ করেছেন। এর মধ্যে টেলিভিশনের ১০২, পত্রিকার ১৫৮ এবং অনলাইন গণমাধ্যমের ১৩৬ জন সাংবাদিক রয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর ও প্রতিষ্ঠানের ৭৬ জন জনসংযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।’

বিকেল ৩টায় শুরু হয় নিবন্ধন। এ কার্যক্রম চলে ১৫ মিনিট। বিকেল ৩টা ১৬ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচয় বিনিময় করেন আগতরা। ৪টা ৪৬ থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত চলে পিঠা উৎসব। যেখানে থাকে বিভিন্ন রকমের পিঠা।

সন্ধ্যা ৬টা ১৬ থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত চলে র‍্যাফেল ড্র। এরপর গ্রুপ ফটোসেশন হয়। সবশেষে ডিনার পর্ব। এর মাধ্যমেই শেষ হয় ‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন