২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:০০

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

কারাগারে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন হাজী সেলিমপুত্র

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০

  • শেয়ার করুন

নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর ঘটনায় গ্রেপ্তার হাজী সেলিমপুত্র ও ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিমকে কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দেন।

সোমবার মধ্যরাতে তাকে র‌্যাব হেফাজত থেকে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় মদ্যপান ও ওয়াকিটকি ব্যবহার করার অপরাধে তাকে এক বছরের সাজা দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাকে এ সাজা দেন। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামকেও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রকিবুল হাসান মঙ্গলবার সকালে জানান, ইরফানকে রাত দেড়টার পরে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

ঢাকার জেলার মাহবুবুল ইসলাম বলেন, ইরফান কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন।

করোনাভাইরাস মহামারীকালে কারাগারের নিয়ম অনুযায়ী যে কোনো নতুন বন্দিকে একটি সেলে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়।

ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করতে যাচ্ছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরের মধ্যে তার বিরুদ্ধে মামলাগুলো করা হবে বলে র‌্যাব কর্মকর্তা রকিবুল জানান।

ইরফান ও তার সহযোগীদের হাতে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান মারধরের শিকার হওয়ার জের ধরে সোমবার বেলা সাড়ে ১২টার থেকে সাড়ে ৮ ঘণ্টা হাজী সেলিমের চকবাজারের ২৬ দেবীদাস ঘাট লেনে ৯ তলা সুরম্য অট্টালিকা ‘চাঁন সরদার দাদা বাড়ি’-তে অভিযান চালায় র‌্যাব।

সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র (একটি পিস্তল ও আরেকটি একনলা বন্দুক), উচ্চক্ষমতাসম্পন্ন ৩৮টি ওয়াকিটকি, ৫টি ভিপিএস সেট, একটি দুরবিন, শক্তিশালী ইলেকট্রিক ডিভাইস, ৪০০ পিস ইয়াবা, সাত বোতল বিদেশি মদ ও বিয়ার, একটি হ্যান্ডকাফ (হাতকড়া), একটি ড্রোন, একটি ব্রিফকেসসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়।

রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় ধাপে অভিযান শুরু হয় আশিক মদিনা টাওয়ারের ইরফান সেলিমের ‘টর্চার সেলে’।

সেখান থেকে ইলেকট্রিক শক দিতে ব্যবহৃত যন্ত্রপাতি, আরেকটি দুরবিন, একটি হাঁড়ের খণ্ড, ছোরা, সিসিটিভির হার্ডডিস্ক জব্দ করা হয়। রাত ৮টা ৩৪ মিনিটে শেষ হয় অভিযান।

রোববার রাতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সোমবার সকালে ধানমণ্ডি থানায় ইরফানসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়।

আর রোববার রাতেই পুলিশ আটক করে হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ইরফান পুরান ঢাকার সোয়ারিঘাট, মিটফোর্ড রোড ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এমপি হাজী সেলিমের দ্বিতীয় সন্তান ইরফান বিদেশ থেকে লেখাপড়া করে এসে বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে যোগ দেন। হাজী সেলিমের মদিনা গ্রুপের পরিচালকদের একজন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন