১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

কয়রায় প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১

  • শেয়ার করুন

মোক্তার হোসেন : খুলনার কয়রা উপজেলার বারোপাতা গ্রামের মোহাম্মদ আলী সরদারের স্ত্রী রোজিনা বেগম ও তার ছেলে মাহমুদুল্লাহ রিয়াজ নামে দুই জনকে প্রতিপক্ষ মাস্টার বাসার গাজী ও তার স্ত্রী সালমা খাতুনের হামলায় গুরুতর আহত হয়েছে মা ও ছেলে।

গতকাল সন্ধ্যায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বারপোতা গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ।আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কে আহত রোজিনার স্বামী মোঃ আলী সরদার আমাদী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায় ,উপজেলার বাগালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মোঃ আলী সরদারের একটি ছাগল উক্ত গ্রামের মাস্টার বাসার আলী গাজীর বাড়ির খেতে যায় এবং পারিবারিক কোন্দলের জের ধরে বাসার মাস্টার ও তার স্ত্রী সালমা খাতুন মোহাম্মদ আলী সরদারের বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে, শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করলে, রোজিনা বেগম তার ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষ তাকে মাথায় আঘাত করে ।এতে করে মা ও ছেলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।এ ব্যাপারে মাষ্টার বাসার গাজীকে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাড়ির বাহিরে আছি আগামী ২/১ দিনের মধ্যে এ ব্যাপারে আপনাদের সাথে কথা বলব।আমাদী পুলিশ ক্যাম্পের ইব্রাহিম খলিল কে জানতে চাইলে তিনি জানান ,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন