২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:০৯

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

কয়রায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫

  • শেয়ার করুন

ফরহাদ হোসেন, কয়রা : খুলনার কয়রায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল মঙ্গলবার কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (২৫)। তিনি খুলনা সদরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযানে নামে কোস্টগার্ড। সেখানে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তাঁর শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা বড়ি পান এবং আটক করেন ওই ব্যক্তিকে। এরপর একই এলাকায় পৃথক অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, কয়রা থেকে দুটি পৃথক অভিযানে মোট ১৪৯ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন