২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:০৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

কপিলমুনি প্রেসক্লাবে আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম এর পক্ষে পিপিই ও মাস্ক বিতরণ!

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেসক্লাবে খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম এর পক্ষে পিপিই ও মাস্ক বিতারণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা জেলা পরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু প্রধান অতিথি হিসেবে এসকল সুরক্ষা সামগ্রী বিতারণ করেন। কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতারণ অনুষ্ঠানের সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট আইনজীবী এড এফ এম এ রাজ্জাক, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও প্রেসক্লাবের দাতা সদস্য, যুগোল কিশোর দে। বক্তব্য রাখেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সাংবাদিক শেখ মোসলেহ উদ্দিন বাদশা, মুস্তাফিজুর রহমান পারভেজ, এস এম আব্দুর রহমান, এইচ এম শফিউল ইসলাম,। এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে আজাদ, ক্রীড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক জি এম হাসান ইমাম, নির্বাহী সদস্য এস এম আব্দুর রহমান, এস এম লোকমান হেকিম, সিনিয়র সাংবাদিক ও কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, শেখ আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক সহসম্পাদক আমিনুল ইসলাম বজলু, সাবেক কোষাধ্যক্ষ মিলন কুমার দাশ, আজীবন সদস্য ডাঃ বি এম এ জব্বার, আজীবন সদস্য, বিশিষ্ট কলামিস্ট মহাদেব চন্দ্র সাধু, সাংবাদিক শেখ দীন মাহমুদ, পলাশ কর্মকার, করোনা জয়ী সাংবাদিক তপন পাল, শেখ নাদীর শাহ্। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক। এ সময় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে ১ লক্ষ টাকা অার্থিক অনুদান দেয়ার ঘোষনা দেন এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন