৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৩৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

এনইউবিটি’র প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবদুল্লাহ-র আইবিএর ডিরেক্টর পদে যোগদান

প্রকাশিত: জুন ৩০, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি:

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা-র প্রতিষ্ঠাতা উপাচার্য, নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আবদুল্লাহ ৩০ জুন ২০২৪ হতে আইবিএ-র পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আইবিএর সাবেক ছাত্র অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ ৩১ বছর ধরে আইবিএ-এর শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। উজ্জ্বল শিক্ষাজীবনের পাশাপাশি তিনি একজন প্রখ্যাত লেখক হিসাবেও সুপরিচিত। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞ এবং সারা বিশ্বে মার্কেটিং গুরু হিসাবে পরিচিত ফিলিপ কটলারের বিখ্যাত “মর্ডার্ন মার্কেটিং ইসেনসিয়ালস” এর সহ-লেখক। বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে বিপণন শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখায় অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ “কটলার ডিস্টিংগুইশড প্রফেসর অফ মার্কেটিং” হিসাবে ঘোষিত হয়েছেন। অধ্যাপক আবদুল্লাহ ফিলিপ কটলারের বিশ্বব্যাপী উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য এবং বাংলাদেশ “কটলার চ্যাপ্টার” এর প্রতিষ্ঠাতা। ২০২৩ সালে পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহকে শিক্ষা ও ব্যবসায় অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি. লিট) উপাধিতে ভূষিত করেছে ।এনইউবিটি পরিবার এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ-কে অভিনন্দন জানাচ্ছে এবং তার সুযোগ্য নেতৃত্বে আইবিএ-র মান এবং বিশ্বব্যাপী সুনাম আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন