২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:৪৩

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

এক হাসপাতালে একদিনেই ১১ সিজারে বাচ্চা প্রসব

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতীতের রেকর্ড ভেঙে একদিনে ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) বেলা ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অপারেশনে ১১ জন গর্ভবতী মায়ের ১১ জন বাচ্চা ভূমিষ্ঠ হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, মোংলায় সপ্তাহে শুধুমাত্র সোমবার রুটিন অপারেশন চালু রয়েছে। একদিনে করা অপারেশনের রেকর্ড ভেঙে ১১ জন গর্ভবতী মায়ের সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে।

তিনি বলেন, যেহেতু একদিন মাত্র অপারেশন চালু রাখা সম্ভব হয়েছে, তাই ওইদিন যত রোগী আসে কিংবা ইমারজেন্সি সিচুয়েশন তৈরি হয়, সেই রোগীদের যথাসাধ্য চেষ্টা করা হয় অপারেশন করার। গতকাল বিলম্বিত প্রসব নিয়ে রোগী ভর্তি ছিলেন পাঁচজন, পূর্বে সিজারিয়ান সেকশনের ইতিহাস নিয়ে রোগী ভর্তি ছিলেন দুইজন। গর্ভবতী মায়ের পানি ভেঙ্গে যাওয়া এবং সন্তানের নড়াচাড়া কম বুঝতে পাওয়া এবং ডেলিভারি ডেট অতিক্রম হয়ে যাওয়া পোস্ট ডেটেড প্রেগনেন্সি রোগী ছিলেন চারজন। মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন একজন যার পূর্বে সিজারের সেকশনের ইতিহাস ছিল।

ডাঃ মোঃ শাহীন আরও বলেন, কনকনে শীতে সব রোগীদের ভরসা এবং শেষ আশ্রয়স্থল ছিল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এরকম বৈরী আবহাওয়ার ভিতরে সকল মা ও বাচ্চার কথা মাথায় রেখে সীমিত জনবল ও যন্ত্রপাতি নিয়েই ঝুঁকিপূর্ণ সকল অপারেশন সাফল্যের সাথে সম্পন্ন হয়। মা এবং বাচ্চা সবাই ভালো আছে, সুস্থ আছে। সফল এই অপারেশনে ডাঃ সিরাজুম মুনিরা, আফসানা নাইম, নুরজাহান নিশাদ, ডাঃ আল মামুনসহ নার্সিং কর্মকর্তা বিউটি সরকার ও ওয়ার্ড বয় সুমন হোসাইন এবং প্রান্ত মন্ডল সহযোগিতা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন