২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:১৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় দেশের অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ জন্য মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে প্রথম বৃষ্টি হবে। এরপর ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হবে। একই সঙ্গে রোদের তীব্রতাও কিছুটা কমবে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের বেলা তাপমাত্রা কমবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন