৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:৩২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৬

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২

  • শেয়ার করুন

পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি সংবাদ সংস্থায় বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। তিনি আরও জানান, এতে আহত হয়েছেন আরও চার জন।

এই কর্মকর্তা বলেন, ভারী বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায় তবে সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও বলেছেন, ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন নি এই কর্মকর্তা।
তথ্যসূত্র: আল জাজিরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন