৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:২৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিলেন আমিন উদ্দিন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০

  • শেয়ার করুন

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকালে দায়িত্ব গ্রহণের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বসেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আমিন উদ্দিন।

গত বৃহস্পতিবার জ্যেষ্ঠ আইনজীবী আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সভাপতি।

সকালে আপিল বিভাগে ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল হিসেবে শুনানিতে অংশ নেন আমিন উদ্দিন। এ সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তাসহ বিভিন্ন আইনজীবীরা আমিন উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে আমিন উদ্দিনকে নিয়োগ দেন।

অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সরকারকে সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল। এই পদটিতে ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে আমৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন মাহবুবে আলম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন