২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:০১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নবম-দশম শ্রেণিতে থাকছে না কোনো বিভাগ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০

  • শেয়ার করুন

মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে আর কোনো গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার জাতীয় সংসদে ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিতকে মজবুত করবে। একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়ার সুযোগ থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, তথ্য অধিকার আইন বিষয়ক বিষয়বস্তু ৮ম শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডা. দীপু মনি আরও জানান, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তথ্য কমিশনের ওয়েবসাইটে ঠিকানা অন্তর্ভুক্তকরণ এবং আইনটি আরও বিস্তৃত পরিসরে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংসদে জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’-এ মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে ২১ লক্ষ নিরক্ষর নারী-পুরুষকে মৌলিক সাক্ষরতা দেওয়া হবে। এরমধ্যে অর্ধেক নিরক্ষর নারীদের অন্তর্ভূক্ত করা হবে।

এদিন নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সাক্ষরতার হারে পুরষের চেয়ে নারীরা শতকরা ৫ ভাগ পিছিয়ে আছে। বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

তিনি আরও জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বয়স্কদের সাক্ষরতা বৃদ্ধি জরুরি। সে জন্য বয়স্কদের সাক্ষরতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে জাকির হোসেন জানান, নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে যথাক্রমে ২ হাজার ৪০০ ও এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নের কার্যক্রম নেওয়া হয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি বছর দেশে প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে ভর্তির জন্য সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে তাদেরকে পাঠদানে সম্পৃক্ত করতে ভর্তি করা হয়েছে।

এর ফলে দেশে বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করতে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণসহ ইনক্লুসিভ এডুকেশনের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন