১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৯:৪৪

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: জুন ৪, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধুর কণ্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুন ২০২২ সকাল ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন চিতলমারী বাগেরহাট।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসেন খান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আহবান করেন। উপজেলার অন্তর্গত ইউনিয়নের আওয়ামী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ভাবে সকলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্যে আলোচনা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসন খান, সাধারণ সম্পাদক বাবু পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওসাধারণ সম্পাদক,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউজ্জামান জুয়েল খলীফা সহ প্রমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী সংগঠনের নেতা-কর্মীগণ,বীর মুক্তি যোদ্ধা গণ এবং সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন