১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৮

শিরোনাম
রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিরাজ সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় মন্দিরের প্রবেশপথে মিলল ১৮টি বোমা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগরের রূপসা মহাশ্মশান ঘাট মন্দিরের প্রবেশপথের পাশ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৮টি বোমা উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) খুলনার উপপরিদর্শক (এসআই) আ. খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আ. খালেক বলেন, রূপসা মহাশ্মশানের প্রধান গেটের দক্ষিণ পাশের দেয়ালসংলগ্ন রাস্তার ওপর বোমাসাদৃশ বস্তুর তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা স্থানটি ঘিরে রাখেন। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় একটি কাগজের প্যাকেটে ১৬টি ও মাটি থেকে আরও ২টি বোমা উদ্ধার করা হয়। এগুলো রাতে নগরের রূপসা নদীর তীরে ইকো পার্কের পাশে বালিয়াড়ি এলাকায় বিস্ফোরণ ঘটানো হবে।

র‍্যাব ও স্থানীয় ব্যক্তিরা জানান, স্থানীয় ব্যক্তিরা খুলনা মহানগরীর সদর থানাধীন মহাশ্মশান ঘাট মন্দিরের গেটে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগের বিষয় পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষকে জানালে তিনি তাৎক্ষণিক পুলিশ প্রশাসন ও র‍্যাবকে বিষয়টি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন