১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:১৩

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২

  • শেয়ার করুন

এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন পেয়েছে জিপিএ-৫। যার হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

সাধারণ ৯টি বোর্ডে পাস করেছে ১০ লাখ ৬৬ হাজার ২৪২ শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ।

বিকোন বোর্ডে কতো পাস

* ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। এখানে ৫৯ হাজার ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞাপন

* যশোরে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

* বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী।

* রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

* কুমিল্লায় বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে ১৪ হাজার ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

* সিলেটে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী।

* চট্টগ্রামে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন।

* দিনাজপুরে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ পরীক্ষার্থী।

* ময়মনসিংহে বোর্ডে পাসের ৯৫ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।

২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন