৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৫১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সুন্দরবনের কচিখালী বন অফিসের সামনে আবারও বাঘের আনাগোনা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে আবারও দেখা মিলেছে একটি বেঙ্গল টাইগারের। বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে।

বিষয়টি বন বিভাগের এক কর্মী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে আবারও বনে চলে যায়।

ভিডিও ধারণকারী কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, দায়িত্ব শেষে রাতে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ বাঘটি দেখে ভয় পেয়ে যাই। তখন ভয়ে ভয়ে মোবাইলে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা যায়। অভয়ারণ্য এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি।

এছাড়া বনে বাঘ বৃদ্ধি পেয়েছে দাবি করেন তিনি।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন