১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৫৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২

  • শেয়ার করুন

বুধবার ও বৃহস্পতিবার মোংলা বন্দরের সকল উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে দেখেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি এর সাথে কমিটির আরো চার সদস্য ছিলেন তারা হলেন রণজিৎ কুমার রায়, এমপি, এম আব্দুল লতিফ, এমপি, এস এম শাহজাদা, এমপি ও মো: আসলাম হোসেন সওদাগর, এমপি। মোংলা বন্দরের সভাকক্ষে সংসদীয় কমিটির সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা সভাপতিত্ব করেন।
তিনি মোংলা বন্দরের বর্তমান অবস্থা ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা সম্পর্কে জানান। মোংলা বন্দরের বর্তমান উন্নয়ন ও বন্দরের বর্তমান সক্ষমতা দেখে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খুবই সন্তোষ প্রকাশ করেন এবং বলেন বন্দরের সকল প্রকার উন্নয়নমূলক প্রকল্প চলমান থাকবে। এবিষয়ে তারা তাদের সর্বাত্মক সহযোগীতা প্রদান করবেন বলে জানান।
এর পরে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মোংলা বন্দরের সকল প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে দেখেন। ২৯ ডিসেম্বর মোংলা বন্দরের স্বাধীনতা চত্বরের সামনে সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মোংলা বন্দর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট এর বীরমুক্তিযোদ্ধাদের সাথে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারনে এক আলোচনা সভা করেন।
সর্বশেষ ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রি: বিকেল ০৪:০০ ঘটিকায় মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতা সহ ১৫ আগস্ট এ নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন