৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৩১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চিঠি পাঠাচ্ছে সরকার

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২

  • শেয়ার করুন

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, চিঠিতে আমরা দেশের অবস্থা তুলে ধরেছি।

রোববার (৩০ জানুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে। আমরা বিভিন্ন মিশনকেও চিঠি দিচ্ছি। আমরা একটি ব্রিফিং তৈরি করেছি, সেটা পাঠাচ্ছি।

এ কে আব্দুল মোমেন বলেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে কেউ কেউ জোর পেয়েছেন। এটা নিয়ে ব্যক্তি বিশেষ লেখালেখিও করছেন। তবে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়। আমরা এটা নিয়ে প্রায়ই বৈঠক করি।

দেশের বিরুদ্ধে লবিংয়ের জন্য বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা আপনারাই ঠিক করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন