৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:৩৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গুণী অভিনেতা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মহসীন।

রোববার (১৮ এপ্রিল) এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসীন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়েছিলো মারাত্মকভাবে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

উল্লেখ্য, এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন