২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:২৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

‘বাংলাদেশের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সক্ষম’

প্রকাশিত: অক্টোবর ২, ২০২০

  • শেয়ার করুন

বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ (ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক) করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিকেল বিষয়ক জার্নাল বায়োআর্কাইভ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ।

আগামী রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের কর্পোরেট অফিসে এ সংবাদ সম্মেলন হবে।

দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো করোনা ভাইরাসসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। এ ভ্যাকসিনের এনিম্যাল ট্রায়াল সম্প্রতি শেষ হয়েছে। এরপর বিএমআরসি’র কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন