৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:১২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কোভিড-১৯: ঢাকা ওয়াসা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ মারা গেছেন।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের সাবেক অধ্যাপক রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর।
প্রায় দেড় মাস আগে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ শনাক্ত হ‌ওয়ার পর গত ১৬ জুলাই থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন অধ্যাপক এম এ রশিদ। অবস্থা কিছুটা ভালো হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে নেওয়া হয়। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছিল। কিন্তু ৩ সেপ্টেম্বর তার অবস্থা আবার খারাপ হয়।

“উনাকে আবার আইসিইউতে ভর্তি করা হয়। গত তিন-চার দিন ধরেই তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। আজ মারা গেলেন। চিকিৎসকরা জানিয়েছেন কোভিডের কারণে তার কিছু অর্গান কর্মক্ষমতা হারিয়েছে।”

১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন অধ্যাপক এম এ রশিদ। গত বছরের সেপ্টেম্বরে তাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন