৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

দেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৫৯ 

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন

মহামারি করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে আগেই। মহামারি এ ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮।

রোববার (১৯ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১১ হাজার ৬৪২ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হলো।

এর আগে শনিবার (১৮ জুলাই) একদিনে দেশে ২ হাজার ৭০৯ জন করোনায় আক্রান্ত হন। এছাড়া নতুন করে মৃত্যু হয় ৩৪ জনের।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে মহামারি করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৯ জুলাই) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ ২২ হাজার ১২৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮১৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১১ হাজার ২৩৬ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৭৫ হাজার ২১৯ জন।
করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮১৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮২৮ জনের এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৬৩০ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৪৩৭ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২৪৭ জনের।

১৯ জুলাই (রোববার) এর আপডেট

গত ২৪ ঘণ্টায়                      মোট
শনাক্ত   ২৪৫৯                      ২০৪৫২৫
মৃত্যৃ      ৩৭                             ২৬১৮
সুস্থ   ১৫৪৬                            ১১১৬৪২
পরীক্ষা ১০৬২৫                  ১০২৮২৯৯

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন