২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪৮

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

এবার মাশরাফির স্ত্রী সুমিও করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

এবার মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।

এর আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হন। গত ২০ জুন চিকিৎসকরা জানান, মাশরাফির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন