২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:৩৯

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

স্কুলের বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের মধ্যেই এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই শিক্ষার্থীর নাম মাহবুবুব রহমান তন্ময় (১৭)।

রবিবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল। এ সময় বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে তন্ময়কে উপর্যুপরি আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের চিৎকারে শিক্ষকরা এসে তন্ময়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল ও সালাম জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের অসংখ্য চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পরপরই সে মারা যায়।

চুয়াডাঙ্গা আল হেলাল ইসলামি একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বিদায় অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন