২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৩২

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১টন চিংড়ি মাছ জব্দ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার কেজি বিষ প্রয়োগ করে ধরা চিংড়ি মাছ জব্দ করেছে।

আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতারখালী স্টেশনের আওতাধীন কেওড়াতলি লঞ্চঘাট এলাকা হতে এই অবৈধ চিংড়ি মাছ জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহমেদ, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ মারার পর তা বিক্রি করার উদ্দেশ্য রওনা হয় দৃষ্কৃত একটি চক্র। এ সময় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা জানতে পেরে যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা অবৈধ ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ করে। জব্দকৃত চিংড়ি মাছগুলো পচনশীল হওয়ার মাটিতে পুতে তা বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন