২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:১১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

মোংলা বন্দরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২২ উদযাপন

প্রকাশিত: জুন ২৭, ২০২২

  • শেয়ার করুন

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষ্যে মোংলা বন্দরে আলোচনা সভাসহ হাইডোগ্রাফীর উপর বিশেষ উপস্থাপনের আয়োজন করা হয়। মোংলা বন্দরের সভাকক্ষে সকাল 10.30 ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন), কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার। এছাড়াও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মবক’র বিভাগীয় প্রধানগন বিভিন্ন মেরিটাইম স্টেক হোল্ডারের প্রতিনিধি ও মোংলা বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগন। মোংলা বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার লেঃ কমান্ডার এম ওবাইদুর রহমান বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের গুরুত্ব এবং মোংলা বন্দরের হাইড্রোগ্রাফি শাখা কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রমের উপর বিশেষ উপস্থাপন প্রদান করেন এবং হাইড্রোগ্রাফি শাখা কর্তৃক বিভিন্ন ইকুইপমেন্ট এর প্রদর্শন করা হয়।
হাইড্রোগ্রাফি বিষয়ে জনসাধারণের সচেতনা বৃদ্ধি এবং সমুদ্র সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে হাইড্রোগ্রাফার এবং হাইড্রোগ্রাফির অবদান সম্পর্কে তুলে ধরার লক্ষ্যে দিবসটি পালিত হয়। ‘‘জাতিসংঘের দশ বছর মেয়াদী মহাসমুদ্র পরিকল্পনায় হাইড্রোগ্রাফির অবদান” ছিল এই বছরের হাইড্রোগ্রাফি দিবসের প্রতিপাদ্য। সমুদ্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করার বিষয়ে কারিগরি পর্যায়ে বৈশ্বিকভাবে যে
সমন্বয় সাধন করে থাকে তার অবদান তুলে ধরাও এই দিবসটির আরেকটি উদ্দেশ্য।
এই দিবস পালনের মাধ্যমে দেশের সমুদ্র সংক্রান্ত কমিউনিটি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে যে কোন মেরিটাইম সংক্রান চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ভিত্তি তৈরী হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন