২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৫৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৯৪৬ জনের।
মঙ্গলবার (০৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (০২ আগস্ট) বিভাগে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন।
আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন