২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৯

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় স্বামীর লিঙ্গ কর্তন করায় স্ত্রী আটক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০

  • শেয়ার করুন

খানজাহান আলী থানার শিরোমনি মধ্যপাড়া এলাকার সেনাসদস্য আলামিন শেখ (৩৫) এর লিঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী সুবর্ণা বেগম। ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে । আহত আলআমিন কে প্রথমে জাস্বামীরহানাবাদ সেনা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ’এ ভর্তি করে।

একাধিক সুত্রে জানা যায় আলামিনের স্ত্রী সুবর্ণা বেগম শুক্রবার সেমাই রান্না করে কৌশলে তার ভিতর ঘুমের ঔষধ দিয়ে অস্বামীরচেতন করে স্বামী আলামিনের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। এসময় স্বামী আত্মচিৎকার করায় তার গলায়ও একটি পোচ দেয় । আলামিনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জাহানাবাদ সেনা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, ২৭ নভেম্বর আলামিন ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী এঘটনা ঘটায়।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত স্ত্রী সুবর্ণাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন