২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:১৫

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : দীর্ঘ প্রায় দুই যুগ পর আগামী ২ ফেব্রুয়ারীয় খুলনায় আসছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। এদিন সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। তার এই জনসভায় ৮ লাখের বেশী লোকসমাগমের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এদিন তিনি খুলনা অঞ্চলে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তার আগমনকে কেন্দ্র করে খুলনায় নেতাকর্মীসহ জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

মহানগর বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর খুলনার মাটিতে এটি হতে যাচ্ছে তারেক রহমানের সরাসরি রাজনৈতিক কর্মসূচি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে ২ ফেব্রুয়ারীর জনসভা সফল করতে শুক্রবার রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবিসহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনাসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আনা হবে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। ইতোমধ্যে নগরী ও জেলায় মাইকিংসহ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনি কর্মসূচি নয়, এটি নেতাকর্মীদের সাহস ও মনোবল ফিরিয়ে আনার মুহূর্ত। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজ শহরে দেখতে পাওয়া আমাদের জন্য আবেগ ও গর্বের।

তিনি বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে এই সফর দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের খুলনা সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়- এটি খুলনার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে খুলনায় এসেছিলেন তারেক রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন