৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৩৯

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

হজের খুতবা এবছরে বাংলা অনুবাদক কক্সবাজারের মাওলানা ওয়াহীদুর রহমান

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক:বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও হজের খুতবা বাংলায় অনুবাদ করা হবে। বাংলার পাশাপাশি এই খুতবা ইংরেজি, তুর্কি, চায়নিজ, উর্দু, ফার্সিসহ আরও নয়টি ভাষায় অনুদিত হবে। মহামারি করোনাভাইরাসের কারণে এবারও ‘সীমিত আকারে’ হজ পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব।
এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান। তিনি বর্তমানে মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।
মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজ ভাষণ দিয়েছিলেন।
এবছর আজ সোমবার (১৯ জুলাই) আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। মঙ্গলবার পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন