২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:০১

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সপ্তকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর বয়রাস্থ সাহিত্য সংসদ ভবনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সপ্তকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করা হয়।

পীযুষ গোমস্তার সভাপতিত্বে এবং ত্রিদিপ অধিকারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম মল্লিক, উপদেষ্টা হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সাব্বির, সরকারি বি এল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মীনাক্ষী সেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগার সম্পাদক তমা রায়,অর্থ সম্পাদক মিতালী রায়সহ শতাধিক অতিথিবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও বাঙ্গালি জাতীয়তাবাদের গৌরবগাথাকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর কিছু সংস্কৃতিমনা ও প্রগতিশীল মানুষদের উদ্যোগে সপ্তক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পথচলা শুরু হয়।
চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আয়োজনটি সভাপতি পীযুষ গোমস্তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন