২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:২১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

মোংলায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : প্রান্তিক কৃষকদের ফলের সঙ্গে যুক্ত রেখে পরবর্তীতে কৃষিকাজে অংশগ্রহণ নিশ্চিত করতে মোংলায় অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক কৃষক মাঠ দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোকের উদ্যোগে সোমবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার কানাইনগরে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

এই মাঠ দিবসে কৃষকরা ৮টি ষ্টলে শীতকালীন নানারকম সবজির প্রদর্শন করেন। এসময় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকদের একটি মাঠে প্রদর্শীত ফলাফল সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদেরকে ফলাফলের সাথে যুক্ত থেকে পরবর্তী কৃষি কাজে অংশগ্রহণ করতে উদ্ধুদ্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ন চন্দ্র পাল, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নবলোকের প্রজেক্ট ম্যানেজার পল্লব রায়, সহকারী ম্যানেজার প্রবীর বিশ^াস ও ফিল্ড ফ্যাসিলিটিটর তানিয়া ইসলামসহ প্রান্তিক কৃষকরা।

নবলোকের ফিল্ড ফ্যাসিলিটিটর তানিয়া ইসলাম বলেন, ‘কৃষকদের মাঠ দিবস এমন একটি প্রক্রিয়া, যা মাঠের মধ্যেই আনুষ্ঠানিকতার মাধ্যমে উপস্থিত কৃষকদের ফল সম্পর্কে ধারণা দেওয়া। এছাড়া এখানে আসা কৃষকদের প্রদর্শনীর ফলের সঙ্গে অন্য জমির তুলনামূলক ফলও দেখানো হয়েছে। এর মাধ্যমে কৃষক নতুন জাত বা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। কোন জাত ভালো বা কোনটির বেশি ফলন হবে তা বুঝতে পারেন’।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন