১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৩৩

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

পীরগঞ্জে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২

  • শেয়ার করুন

গাইবান্ধার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শোলাগাড়ি এলাকার এ বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ. জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২) ও রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের একটি টিনের ছাপড়ার নিচে আশ্রয় নেন তারা।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ইটভাটার ম্যানেজার রবিউল ইসলাম।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার বাড়ি পাশের সাদুল্লাপুর উপজেলায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন